আপনি কি তরুণ? না বুড়িয়ে গেছেন?

অজেয় এই শব্দের মাহাত্মটা কী?

অজেয় অর্থাৎ যাকে হারানো যায় না
অজেয় মানে হচ্ছে যাকে হারানো যায় না, যাকে জয় করা যায় না। এবং তারুণ্য এমন একটা শক্তি যাকে হারানো যায় না। এবং এই তারুণ্যের শক্তি আমাদের দেশকে স্বাধীন করেছে। এই বয়সের যারা তারাই প্রথম ঝাঁপিয়ে পড়েছেন।

তারুণ্য হচ্ছে ভেতরের একটা শক্তির নাম
তো এই যে তারুণ্য এই তারুণ্যটা হচ্ছে অজেয়। কারণ তরুণরা এই বয়সে যে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে ৫০ বছর ৬০ বছর ৭০ বছর বা ৮০ বছর বয়সে একজন মানুষ সাধারণভাবে পারে না। আবার তারুণ্য শুধু বয়সের নাম না। তারুণ্য হচ্ছে আসলে ভেতরের একটা শক্তির নাম যেটা যৌবনের শক্তি বলা হয়। আমি যখন তরুণ ছিলাম তখন আমি একজনের সাথে হেঁটে পারি নাই। তার বয়স ৮০ বছর ছিল তখন। এবং বারবার পেছনে পড়ে যাচ্ছিলাম। তো তারপরে তিনি একটা বকা দিয়েছিলেন। এবং এরপরে আমি তার পেছনে আর পড়ি নাই। যাতে ঐ শব্দটা দ্বিতীয়বার জীবনে শুনতে না হয়।

এই বয়সটাই হচ্ছে নিজেকে গড়ে নেয়ার বয়স
তো আসলে এই তারুণ্য, এই যে বয়স, এই বয়সটাই হচ্ছে নিজেকে গড়ে নেয়ার বয়স। যে-কোনোভাবে যে মডেলে আমি গড়তে চাই সেই মডেলে নিজেকে গড়ে নেয়ার বয়স। এবং এই গড়ে নেয়ার বয়সটা এজন্যে অজেয় হয়।

যার মধ্যে তারুণ্য আছে সেই জয়ী হয় কারণ মস্তিষ্ককে সে ব্যবহার করতে পারে
এবং এই যে অজেয় শব্দের অর্থ হচ্ছে তাই। যাকে হারানো যায় না। যাকে পরাজিত করা যায় না। যে সব সময় জয়ী হয়। এবং সবসময় যার মধ্যে তারুণ্য আছে সেই জয়ী হয়। কারণ সেই পারে তার মস্তিষ্ককে ব্যবহার করতে।

[অজেয় তারণ্য, ০৮ মার্চ ২০২৩]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *