ইতিহাসের পাতায় ১৮ ডিসেম্বর

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩৫২তম (অধিবর্ষে ৩৫৩তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৮৬৫ : মার্কিন সংবিধানের ১৩শ সংশোধনী ঘোষণা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।
১৯৭১ : সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
১৯৭২ : সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে।

জন্ম
১৮২৪ : লালবিহারী দে, ব্রিটিশ ভারতীয় সাংবাদিক ও খ্রিষ্টান মিশনারি।
১৮৫৬ : জে জে টমসন, নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ এবং অধিবিদ্যাবিৎ।
১৮৭০ : সাকি, ব্রিটিশ ছোট গল্পকার।
১৮৯০ : এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং, মার্কিন প্রকৌশলী, এফএম রেডিওর জনক।
১৯৩০ : শহীদ সাবের, সাহিত্যিক-সাংবাদিক।
১৯৩৯ : হ্যারল্ড ইলিয়ট ভারমাস, মার্কিন জীববিজ্ঞানী এবং অধিবিদ্যাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী।

মৃত্যু
১৯৮৪ : ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী শক্তিরঞ্জন বসু।
২০০৬ : ভারতীয় বাঙালি চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য।

আন্তর্জাতিক অভিবাসী দিবস
আজ ১৮ ডিসেম্বর। আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে। ২০২৪ সালে এ দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে Honoring the Contributions of Migrants and Respecting Their Rights.

জাতিসংঘের সকল সদস্যভূক্ত দেশে দিবসটি পালিত হচ্ছে। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। ১৯৯০ সালে সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চু্ক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করে।

বিশ্বব্যাপী সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন অভিবাসন-সংশ্লিষ্ট সকল অংশীজনকে সঙ্গে নিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটিকে ঘিরে আলোচনা সভা, পথসভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধনসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালনের মাধ্যমে উদযাপন করা হয়।

সূত্র: সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *