ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩০তম দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৬৪৯ : কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ : সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন।

জন্ম
১৮৮২ : ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।
১৯১৭ : নরেন্দ্রনাথ মিত্র, প্রখ্যাত বাঙালি কবি ঔপন্যাসিক ও সাংবাদিক।
১৯৪৯ : পিটার আগ্রি, নোবেলবিজয়ী আমেরিকান চিকিৎসক ও জীববিজ্ঞানী।

মৃত্যু
১৯২৮ : নোবেলজয়ী ডেনিশ চিকিৎসক জোহানেস ফিবিগের।
১৯৪৮ : ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মহাত্মা গান্ধী।
১৯৬৮ : প্রখ্যাত ভারতীয় কবি প্রাবন্ধিক ও নাট্যকার পণ্ডিত মাখনলাল চতুর্বেদী।
১৯৬৯ : নোবেলজয়ী বেলজিয়ান ভিক্ষু ডমিনিক পিরে।
১৯৭৫ : শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী।
১৯৯১ : নোবেলবিজয়ী আমেরিকান পদার্থবিদ জন বারডিন।

মোহাম্মদ নাসির আলী
মোহাম্মদ নাসির আলী ছিলেন শিশুসাহিত্যিক ও গ্রন্থপ্রকাশক। শিশুতোষ বইয়ের লেখক হিসেবেই তিনি বেশি পরিচিত। বহু শিক্ষামূলক গল্প, প্রবন্ধ ও জীবনী লিখেছেন। হাস্যরস সৃষ্টিতে তিনি যথেষ্ট দক্ষ ছিলেন। ভালো ছবি আঁকতে পারতেন। ফটোগ্রাফিতেও তার প্রশংসনীয় দক্ষতা ছিল।

জন্মগ্রহণ করেন ১৯১০ সালের ১০ জানুয়ারি ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা গ্রামে। বাবার নাম হায়দার আলী। নাসির আলী তেলিরবাগ কালীমোহন-দুর্গামোহন ইনস্টিটিউশন থেকে এন্ট্রান্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাস করেন। এরপর চাকরির সন্ধানে কলকাতায় যান। ১৯৩৩ সালে তিনি কলকাতা হাইকোর্টে অনুবাদক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকার শিশুবিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেন। ১৯৪৯ সালে তিনি ‘নওরোজ কিতাবিস্তান’ নামে একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন, যা এখনও পুস্তক প্রকাশনার কাজ চালিয়ে যাচ্ছে।

১৯৫২ সালে তিনি দৈনিক আজাদের শিশু-কিশোর বিভাগে ‘মুকুলের মহফিল’ পরিচালনা করেন এবং ‘বাগবান’ ছদ্মনামে ১৯৭৫ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন।

উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে রয়েছে আমাদের কায়েদে আজম, মণিকণিকা, শাহী দিনের কাহিনী, ছোটদের ওমর ফারুক, আকাশ যারা করলো জয়, আলী বাবা, টলস্টয়ের সেরাগল্প, বীরবলের খোশ গল্প, সাত পাঁচ গল্প, বোকা বকাই, লেবু মামার সপ্তকান্ড, আলবার্ট আইনস্টাইন, মৃত্যুর সাথে পাঞ্জা ইত্যাদি।

সাহিত্যকর্মের জন্যে তিনি বাংলা একাডেমী পুরস্কার, ইউনেস্কো পুরস্কার ও ইউনাইটেড ব্যাংক অব পাকিস্তান পুরস্কার লাভ করেন। মোহাম্মদ নাসির আলী ১৯৭৫ সালের ৩০ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

সূত্র: সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *