একজন মানবিক কর্মকর্তা আবু নাঈম মাসুম

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নাঈম নিজ দায়িত্বে সর্বদাই অক্লান্ত এবং অত্যন্ত আন্তরিক ও স্বচ্ছ মানসিকতা নিয়ে পাসপোর্ট সেবা প্রদানে বিশ্বাসী।

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাজ করতে আসা আদনান হাবিব নামের একজন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তিনি বলেন, ” অল্প কয়েক দিনের কাজে এসে বুঝতে পেরেছি কতটা স্বচ্ছতা ও সততা দিয়ে এই অফিসের স্যাররা কাজ করছে। সরকারি অফিসে মানুষের কাজের যে তিক্ত অভিজ্ঞতা এখানে তার বিপরীত। এখানে মানুষের স্বস্তি ও স্বাচ্ছন্দ্য শতভাগ। ” তিনি আরো বলেন, ” আমাকে অনেকজন বলেছিল ১০ হাজার টাকা দাও পাসপোর্ট কমপ্লিট করে দেব তোমার কোন ঝামেলা হবে না। তবে আমি তার কথা না শুনে সব কিছু নিজে নিজেই করি এবং স্বচ্ছতার সাথে সমস্ত প্রক্রিয়া শেষ করি। আমার খরচ হয়েছে মাত্র ৫৭৫০ টাকা।

উপপরিচালক আবু নাঈম স্যার মিষ্টভাষী ও পরোপকারী এই কর্মকর্তা সকলের দোয়া ও প্রসংশার দাবিদার। তার মতো কর্মকর্তা সব সেবা দানকারী প্রতিষ্ঠানে থাকলে দেশের জন্য ভোগান্তির অবসান ঘটতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *