নতুন বছর,নতুন বাংলাদেশ

রিপোর্টার: আরমানুল ইসলাম ইমন


নতুন বছর, নতুন বাংলাদেশ থিমকে সামনে রেখে নববর্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে নজরকাড়া ব্যতিক্রমধর্মী ড্রোন শো৷ চীনা দূতাবাসের সৌজন্যে এবং বাংলাদেশ সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে৷
এ শোতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। উঠে আসে ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।


এই ড্রোন শো এর পিছনে যারা কাজ করেছে তারা সবাই ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২৭০০ ড্রোন মাঠে নিয়ে আসা থেকে শুরু করে ড্রোন উড়ানোর যতো প্রক্রিয়া আছে সব কিছুই এই শিক্ষার্থীরা সম্পূর্ণ করে। কাজটি করতে সার্বিক ভাবে সহযোগিতা করেছে স্পেল বাউন্ড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। স্পেল বাউন্ডের প্রতিনিধি রেজাউল করিম ও হাসিবুল ইসলাম তানভিরের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রামটি সফল ভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *