গ্লেন ম্যাক্সওয়েলকে বড্ড ভুগিয়েছে ২০২২ সালের এক দুর্ঘটনা। ফর্ম হারিয়ে বসেছেন। রান করতে ধুঁকছেন। ফিটনেস নিয়েও ভুগছেন। এমন অবস্থায় লম্বা পরিকল্পনা করতে চাননি অস্ট্রেলিয়ান ব্যাটার। ২০২৭ বিশ্বকাপে তরুণদের জন্য ওয়ানডেতে জায়গাও ছেড়ে দিয়েছেন। তাতেই থেমেছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ম্যাক্সির ১৩ বছরের যাত্রা।
‘ওয়ানডে ছাড়ার সিদ্ধান্তটি সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম কয়েকটি ম্যাচের পরই নিয়ে নিয়েছিলাম।’
আজ সোমবার দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে ম্যাক্সওয়েল জানিয়েছেন, অনেক আগে থেকেই ভেবেছেন ছেড়ে দেবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেলিকে ফেব্রুয়ারিতেই বলেছিলেন, ‘আমি তখন (চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে) তাকে বলেছিলাম, আমাকে দিয়ে মনে হয় (২০২৭ বিশ্বকাপ খেলা) হবে না।’ পরে জানান আনুষ্ঠানিক ঘোষণা।
