ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, বে-গ্রুপের অন্যতম পরিচালক আমির খসরু।
বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ক্ষমতা বলে আমির খসরুকে সদস্য হিসেবে মনোনীত করেন।
আমির খসরু আলফাডাঙ্গা আদর্শ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি রেজিস্ট্রার গোলাম মোস্তফা মোল্লার বড় ছেলে। তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা ক্যাটাগরির একজন সদস্য।
জনতা ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আমির খসরু দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন। কামারগ্রাম আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলে এতিমদের কল্যাণে কাজ করায় তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।
আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সদস্য হলেন আমির খসরু
