অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদায় দুইজন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার টুটুল চক্রবর্তীকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজুম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।