সিদ্ধান্ত নিতে সাহসী হোন; অহেতুক বিলম্ব করবেন না। প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত পরিস্থিতিকেই বদলে দেবে।
উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে কম ক্ষতি স্বীকার করে সবচেয়ে বেশি লাভবান হতে সচেষ্ট থাকুন।
যথাযথ নিয়ম অনুসরণ করেই সমস্যা সমাধানের কৌশল ঠিক করুন।
প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সঙ্গে পরিচিত হোন। পূর্বপরিচিতদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখুন।
কাজের প্রয়োজনে অন্যদের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগের মাত্রা/ ধরন ঠিক করুন।
আবেগপ্রবণ হবেন না। প্রো- অ্যাকটিভ থাকুন। অভিমান- অভিযোগ না করে সমস্যা সমাধানে পদক্ষেপ নিন।
রাসূল (সা.)-এর এমন কিছু উক্তি তুলে ধরা হলো:
‘সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে অন্যের কাছ থেকে উপদেশ গ্রহণ করে।’
‘আত্মার প্রাচুর্যতাই সর্বশ্রেষ্ঠ প্রাচুর্যতা।’
‘স্বল্পতম সম্পদ যা প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট তা ঐ বিশাল সম্পদের তুলনায় উত্তম যা মানুষকে আল্লাহর দাসত্ব থেকে অমনোযোগী করে দেয়।’
‘সুচিন্তিত ও দৃঢ় সংকল্পের কর্মই হচ্ছে শ্রেষ্ঠতম কর্ম।’
‘সবচেয়ে বড় অন্ধ হলো সেই পথভ্রষ্টতা যা সত্য সঠিক পথ শেখার পরও মানুষ তা গ্রহণ করে।’