গ্লোবের তিনটি করোনা ভ্যাকসিন তালিকাভুক্ত করল ডব্লিউএইচও

বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের আবিস্কৃত তিনটি করোনাভাইরাস ভ্যাকসিনকে গত ১৫ অক্টোবর তালিকাভূক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ শনিবার গ্লোব বায়োটেক লিমিটেড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টিকাগুলোর নাম হলো DNA plasmid vaccine, Adenovirus Type 5 Vector এবং D614G variant LNP-encapsulated mRNA। এগুলো তিনটিই প্রি ক্লিনিকাল ট্রায়ালে আছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশের গ্লোব বায়োটেক-ই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকাতে রয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর গ্লোব জানায়, গ্লোব সফলভাবে প্রাণীদেহে তাদের ট্রায়াল সম্পন্ন করেছে, এখন হিউম্যান ট্রায়ালে যওয়ার জন্য প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *