গতকাল শুক্রবার (৭ই মে) বিকেলে জাতীয় শহীদ মিনার ও টিএসসি এলাকায় গরীব হতদরিদ্র, ভিখারি, ছিন্ন মূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করে Human Development Foundation (HDF) নামের একটি সংগঠন।
অসহায় এসব মানুষদের হাতে খাবার তুলে দেন সংগঠনটির এডমিন ও মডারেটররা । এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালনা কমিটির সদস্য নাইম হাসান, মেহেদী হাসান, রাসেল মাহমুদ,আহমেদ ইমন, আবরার আইমান,অপূর্ব রকি এছাড়াও অনেকে।
ইভেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিল rmgbdnews24.com
সংগঠনটির এডমিন নাইম হাসান বলেন, গরীব অসহায় এসব মানুষের পাশে সবার পাশে দাঁড়ানো উচিত। করোনায় অনেক মানুষ কষ্টে আছে। কিছু মানুষের হাতে ইফতারের আগে খাবার তুলে দিতে পেরে ভাল লাগছে।
সংগঠনটির অন্যতম সদস্য আহমেদ ইমন বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে। প্রতিদিন হাজার হাজার মানুষ বিদায় নিচ্ছে। কত মানুষ করোনায় কর্মহীন হয়ে পড়েছে। আমরা এই রমজানে অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়াও করোনাকালে আমরা সংগঠনের পক্ষ থেকে পথশিশুদের খাবারের ব্যবস্থা করেছি। সমাজের বিত্তবানদের এই দুর্যোগে অসহায় মানুষদের সহায়তায় করা উচিত বলে আমি মনে করি।
