মামলা হলেই গ্রেপ্তার নয়

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ এখনো ‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের বিষয়ে অপেক্ষায় আছে। আমরা আশা করছি এটি গঠন করা হবে। সরকারকে আমরা আমাদের কথাগুলো জানাচ্ছি। এ ছাড়া নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়, সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘দেশবাসীকে অনুরোধ, আমাদের ভুলত্রুটি ধরিয়ে দেন। তবে আমাদের কাছে যেন কোনো অন্যায় আবদার করা না হয়।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব আজাদ মজুমদার ও পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *