ইসলাম প্রচার কাজ কোথাও প্রতিরোধের সম্মুখীন হলে সে-ক্ষেত্রে যাকাতের অর্থ ব্যয় করা যাবে। সংগতিহীন নও-মুসলিমকেও স্বনির্ভর করার কাজে যাকাতের অর্থ ব্যয় হতে পারে।
যাকাতের ৮ম খাত হলো ইবনুস সাবীল (নিঃস্ব পথিকদের জন্যে)। যেসব পথিক বা মুসাফির যাত্রাপথে নিঃসম্বল হয়ে পড়েছে, তাদেরকে যাকাতের অর্থ দেয়া যাবে।
