সজিবগ্রুপের আরও ২১ মরদেহ হস্তান্তর আজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শনিবার (৭ আগস্ট) দুপুর নাগাদ মরদেহ হস্তান্তর হতে পারে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি ও ঢাকা মেডিকেল কলেজ মর্গ।

শনিবার হস্তান্তরের জন্য প্রস্তুত লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া মোট ৪৫ জনের মধ্যে গত ৪ আগস্ট ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে মরদেহ দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *