৩৮তম বিসিএস পরীক্ষার গেজেট প্রকাশ

৩৮তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। ২ হাজার ১২৯ প্রার্থীর নামে এ গ্যাজেট প্রকাশ করা হয়েছে। পিএসসির সুপারিশ করা তালিকা থেকে ৭৫ জন বাদ পড়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) থেকে প্রকাশ করা হয়েছে।

বিসিএসের আবেদনের সময় ৩৮তম বিসিএসে রেকর্ড হয়েছিল। ৩৮ তম বিসিএসে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। এ বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদের বিপরীতে আবেদন নেওয়া হয়েছিল।

গেজেট প্রকাশ.pdf
ডাউনলোড
গেজেট প্রকাশ..pdf
ডাউনলোড
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৯ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্টিত হয়েছিল।পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়।লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *