৭ জুন পবিত্র ঈদুল আজহা

আগামী ৭ জুন শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। বাংলাদেশে গতকাল বুধবার সন্ধ্যায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *