ঘন্টার পর ঘন্টা মেশিনের সামনে বসে কাজ, ভারী কাজ, আর ডেডলাইনের চাপ। ফলাফল?
ঘাড় ব্যথা, কোমর ব্যথা, চোখের ক্লান্তি আর মানসিক স্ট্রেস। যোগ বিশেষজ্ঞ Manti Ghosh এর মতে, “যোগ মানে শুধু কঠিন আসন নয়। অল্প সময়ে, অল্প জায়গায়ও যোগ করা যায়।”
RMG শ্রমিক ও অফিসারদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি হলো মাত্র
১০ মিনিটের “অফিস যোগা”। মেশিন ছেড়ে ওঠার দরকার নেই।
১০ মিনিটের রুটিন – চেয়ারে বসেই
১. ঘাড়ের ব্যায়াম – ২ মিনিট ডানে-বামে, উপর-নিচে আস্তে আস্তে ঘাড় ঘোরান। এতে ঘাড় ও কাঁধের স্ট্রেস কমবে।
২. কাঁধ ও হাতের স্ট্রেচ – ২ মিনিট দুই হাত উপরে তুলে লম্বা করে শ্বাস নিন। তারপর সামনে ঝুঁকে পিঠ টানটান করুন। টাইপিং এর ব্যথা কমবে।
৩. কোমর ও পিঠের জন্য – ২ মিনিট চেয়ারে সোজা হয়ে বসে কোমর ডানে-বামে ঘোরান। মেরুদণ্ড সোজা রাখুন। এটি কোমর ব্যথা ও সায়াটিকায় উপকারি।
৪. চোখ ও শ্বাসের ব্যায়াম – ২ মিনিট চোখ বন্ধ করে লম্বা করে ৫ বার শ্বাস নিন ও ছাড়ুন। টার্গেটের চাপে মন শান্ত হবে।
৫. পায়ের রক্ত চলাচল – ১ মিনিট বসে বসেই পায়ের গোড়ালি উপর-নিচ করুন। পা ফোলা কমবে।
গুরুত্বপূর্ণ সতর্কতা যে ব্যায়াম একজন সুস্থ মানুষের জন্য ভালো, তা সবার জন্য নাও হতে পারে। ঘাড়, কোমর বা অন্য কোনো ব্যথা থাকলে জোর করবেন না। আগে প্রশিক্ষিত যোগ শিক্ষকের পরামর্শ নিন।
