অন্যে গালি দিলে আপনি কী করবেন?

ইদানিং যে কেউ আমাকে যা ইচ্ছা বলে চলে যাচ্ছে যা আমার আত্মসম্মানে আঘাত করছে।

ইদানিং যে কেউ আমাকে যা ইচ্ছা বলে চলে যাচ্ছে যা আমার আত্মসম্মানে আঘাত করছে। কিন্তু এর পরিবর্তে আমি তাকে মাফ করে দিচ্ছি এবং তার জন্যে দোয়া করছি। এখন প্রশ্ন হলো আমি কি আমাকে কেউ অপমান করে চলে গেলেও কোনো প্রতিবাদ করব না? নাকি এভাবেই চালিয়ে যাব? আর অপমানগুলোও খুব অযৌক্তিক কারণে করে তারা।

অপমানকর কথাগুলোকে ধুলাবালির মতো ঝেড়ে ফেলুন

আপনি যদি অপমানিত বোধ না করেন আমি বহুবার এটা বলেছি আরেকজন কীভাবে আপনাকে অপমানিত করবে? অপমানিত হওয়া না হওয়া তো আপনার নিজের ওপরে।

আপনি কী করবেন?

আরেকজনের যে কথাগুলোতে আত্মসম্মানে আঘাত করছে আপনি আঘাত লাগাবেন না। আপনি এরকম এরকম করবেন যে এগুলা ধুলাবালি।

অপমান করলে আপনি তাকে হাসি দিন

যখন সে সেরকম কথা বলবে, যদি কাছের দোস্ত হয় বন্ধু হয় কাজিন হয় আত্মীয় হয় যে যখনই অপমানসুলভ কথা বলবে আপনি তাকে- আর হাসি দেবেন একটা।

এনাফ। আর কিছু বলার দরকার আছে?

সে জীবনে আর বলবে না তো। যে ধুলো পড়লে কী হয়, আমরা ঝাড়ি না? সেরকম ধুলা ঝাড়বেন।

আরে একজন অপমান কীভাবে করতে পারে? একজন গালি দিল তো আমি কেন অপমানিত হবো? তার অপমানিত হওয়া উচিৎ যে সে গালি দিয়েছে।