মোহাম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নকে উৎসাহিত করতে ফাউন্ডেশনের “বৃক্ষরোপণ প্রকল্প-২০২৫” কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (১৬ জুলাই)দুপুর সাড়ে ১২টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১২০০ আম ও কদবেল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে আম ও একটি কদবেল গাছের চারা দেওয়া হয়, যা বাড়ির আঙিনা বা উপযুক্ত স্থানে রোপণের জন্য উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদুল ইসলাম। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “গাছ প্রকৃতির অমূল্য সম্পদ। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে আমরা যেমন তাদের মধ্যে সচেতনতা বাড়াচ্ছি, তেমনি ভবিষ্যতে সবুজ পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখছি।” আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুর রহিম* বলেন, “আমরা গত কয়েক বছর ধরে দেশজুড়ে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছি।
আজকের এই চারাগুলো যখন বড় হবে, তখন এটি আলফাডাঙ্গার পরিবেশের জন্য একটি বড় অবদান রাখবে।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা কওমি উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন*, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি কুতুবউদ্দিন ফরিদী,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম শেখ এবং কোষাধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আবুল বাশার।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে ফরিদপুরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
