পাঠ্যবইয়ের ভেতর

পাঠ্যবইয়ের ভেতর গল্পের বই লুকিয়ে রাখা,
টর্চের আলোয় রাত জেগে
বুঁদ হয়ে পড়তে পড়তে
মায়ের বকুনি খাওয়া
ক্লাসে শিক্ষকের চোখের আড়ালে
পছন্দের বই পড়ে
কানমলা খাওয়া প্রজন্ম
এখনো কিন্তু অতীত নয় !
আইফোন, আইপ্যাড, ওয়াইফাই,
ব্লুটুথের ভিড়ে বই পড়াটা
যেন হারিয়ে না-যায়।
সভ্যতার গতিময় রিলে-
রেসের কাঠিটা আমরা
এক যুগ থেকে আরেক যুগে
কি আবলিলায় আমরা নিয়ে যাচ্ছি।
আর এই কাঠিটা হলো বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *