সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ এবং মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সরকারি কর্মকর্তা, সুশিল সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় গোপালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি। গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—

· উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান,
· উপজেলা মৎস্য অফিসার তরুণ বসু,
· উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু,
· উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান,
· জনতা ব্যাংক ফেডারেশনের উপদেষ্টা ও বিএনপি নেতা খান আজিজুর রহমান,
· কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা শাখার সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার শেখ,
· উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ও ক্যাব আলফাডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মোহম্মদ আবুল বাশার,
· আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু,
· আলফাডাঙ্গা থানার এসআই সমীর কুমার হোড়,
· কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।

এছাড়া সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর পোস্টের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।