পুলিশের ১২ ডিআইজি ও ১২ এসপিকে রদবদল

বাংলাদেশ পুলিশের ১২ উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।
এর আগে এক আদেশে বাধ্যতামূক অবসরে পাঠানো হয় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেনকে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তার দলের নেতা-কর্মী ও সমর্থকরা আত্মগোপনে চলে যেতে শুরু করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস। প্রশাসনে আসে ব্যাপক রদবদল। অনেক সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মত পুলিশেও ব্যাপক রদবদল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *