ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে টোটাল ফিটনেস প্রোগ্রাম
১১ ফেব্রুরারী ২০২৫ কোয়ান্টাম ফাউন্ডেশন ফরিদপুর প্রি-সেলের উদ্যোগে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে অনুষ্ঠিত হয় টোটাল ফিটনেস সেমিনার। এতে ৫০ জন শিক্ষক এবং ২৪ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৭৪ জন অংশ নেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান অতিথি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনজুরুল ইসলাম। এরপর টোটাল ফিটনেস নিয়ে আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের আর্ডেন্টিয়ার আবুল ফয়সাল রাজু। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ভিডিও ডকুমেন্টারি টোটাল ফিটনেস উপভোগ করেন। এরপর তারা নিমগ্ন হন আমি পারি মেডিটেশনে।
মেডিটেশন শেষে দমচর্চার গুরুত্ব তুলে ধরা হয় এ আয়োজনে অংশগ্রহণকারীরা পরিচিতি ফরম পূরণ করেন এবং তাদের অনুভূতি লিখে কোয়ান্টিয়ারদের কাছে জমা দেন। এসময় কোয়ান্টাম ফাউন্ডেশন এবং মেডিটেশন সম্পর্কে আরো বিশদ জানার আগ্রহ প্রকাশ করেন তারা। এ আয়োজনে সহযোগিতা করেন ফরিদপুর প্রি-সেলের ৮ জন কোয়ান্টিয়ার। সঞ্চালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সিনিয়র প্রো-অর্গানিয়ার সুকান্ত চন্দ্র রায়।
সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. শওকত আলী। তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়।
প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারীদের টোটাল ফিটনেস ফোল্ডার এবং বঙ্গাসন বুলেটিন উপহার দেয়া হয়।
