বইমেলা শেষ হতে বাকি ২ দিন

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলা শেষ হতে বাকি আর ৩দিন। সরকারি ছুটির দিন হওয়ায় সোমবার বইমেলায় মানুষের ঢল নামে। নানা বয়সী মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। এদিনও নতুন বইয়ের সন্ধান করেছেন পাঠক-পাঠিকারা। বইয়ের বিক্রিও ভালো হয়েছে বলে জানান বিক্রেতারা।
সোমবার শেষ বিকেলে মানুষের ঢল নামে অমর একুশে বইমেলায়। মেলার ২৬তম দিনে পাঠক-লেখক-প্রকাশকের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে প্রাণের মেলা। নতুন গল্পের স্বাদ পেতে বইয়ের মলাট উল্টে ডুবে যাচ্ছেন পাঠকরা। গল্প, কবিতা বা উপন্যাসের জগতে হারিয়ে যাচ্ছেন তারা। স্টল আর প্যাভিলিয়ন ঘুরে ঘুরে কিনছেন পছন্দের বই।
এদিন বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল। এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার যেমন সোচ্চার তেমনি সামাজিক আন্দোলনও দরকার।
মেলার ২৬ তম দিনে নতুন বই এসেছে ২৪৬টি। আর এ পর্যন্ত বই বেরিয়েছে ৩ হাজার ৮১টি।

জেমস আহমেদ
মেহেরপুর,কুষ্টিয়া
প্রতিনিধি।