রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ২৬

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের নিয়মিত মাদক বিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ২৬ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ শনিবার (১ মে) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৩৭ পিস ইয়াবা, ২৪৩ গ্রাম হেরোইন, ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।
Seen by Azmul at Saturday 11:40am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *