শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন উদ্বোধন

রাজধানীর শ্রম ভবনে বুধবার আয়োজিত  অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান এই সেবার উদ্বোধন করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এটি প‌রিচা‌লিত কর‌বে।

শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় এই আপগ্রেডেড হেল্পলাইন একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ ক‌রে শ্রম সচিব বলেন, “আমরা ডাইফের সব সেবাকে ধাপে ধাপে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছি। গত ২০২৪-২৫ অর্থবছরে এই হেল্পলাইনের মাধ্যমে ৬,১৯৬টি অভিযোগ প্রাপ্তির মধ্যে ৪,৮৩৮টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। শ্রম বিষয়ক হেল্পলাইন (১৬৩৫৭) এর আপগ্রেডেড ভার্সন চালুর মাধ্যমে দ্রুততম সময়ে আরো অধিকসংখ্যক সেবা প্রদান করা সম্ভব হবে।”

টোল-ফ্রি নম্বর (১৬৩৫৭) সার্বক্ষণিক বিনামূল্যে সেবা প্রদান করে ব‌লেও জানান তি‌নি।

এ সেবার আওতায় শ্রমিকদের বেতন/মজুরি সংক্রান্ত, প্রসূতি কল্যাণ সুবিধা, অন্যায়ভাবে বরখাস্ত, কর্মসংক্রান্ত সুবিধা (সার্ভিস বেনিফিট), কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত, শ্রমিক-মালিক বিরোধ, কর্মঘণ্টা ও ছুটির বিষয়, শিশুশ্রম প্রতিরোধ, শ্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাইফের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

উদ্বোধনী অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *