সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে আগামী ১ এপ্রিল বেলা ১১টায়।

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের একাদশ অধিবেশন। সংবিধান অনুযায়ী সংসদের দুইটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *