মোহাম্মাদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন পৌর কর্তৃপক্ষ।
নতুন অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫ লাখ ৯৭ হাজার টাকা। অপরদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা, যা আয়ের তুলনায় ৯ লাখ ১৮ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
· আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পৌর কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত ফকির তাইজুর রহমান,
· উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান,
· উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন—
· পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন,
· সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব,
· উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান,
· পৌর জামায়াতে ইসলামীর আমীর ওয়াহিদুল ইসলাম,
· এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পৌরসভার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। নগরবাসীর জীবনমান উন্নয়নে আগামী অর্থবছরে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
