আলেকজান্ডার-রুমী-বিবেকানন্দ : কাল জয়ের রহস্য
যখন একজন মানুষ সত্যিকারের দিক-নিদের্শনা পায়, একজন মানুষ যখন শিক্ষককে অনুসরণ করে তখন সে কালকে জয় করে ফেলতে পারে।
আলেকজান্ডার : রাজ্য পরিচালনায় অনুসরণ করেছেন ‘এরিস্টটলের ইথিক্স’!
আপনি দেখেন, আলেকজান্ডার। আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? এরিস্টটল এবং এরিস্টটল যে বছর মারা যান সে বছর আলেকজান্ডারও মারা যান। আলেকজান্ডারের বয়স ছিল মাত্র ৩৩ বা ৩৪ বছর।
গ্রিকের একটি ছোট্ট রাজ্য মেসিডোনিয়া। রাজা মারা গেলেন আলেকজান্ডারের বয়স যখন ২০ বছর তখন। কিন্তু আলেকজান্ডার ইতিহাস সৃষ্টি করে ফেললেন। এবং একজন ন্যায় পরায়ণ রাজা হিসেবে তিনি ইতিহাসে নিজের নাম রেখে গেলেন।
কেন? এরিস্টটলের যে দর্শন এরিস্টটলের যে ফিলোসফি এরিস্টটলের যে ইথিক্স সেই ইথিক্সটাকে তিনি অনুসরণ করার চেষ্টা করেছেন তার রাজ্য পরিচালনায়। অন্য রাজারা সেটা করেন নাই সেজন্যে তারা হারিয়ে গেছেন কিন্তু আলেকজান্ডার ইতিহাসে আলেকজান্ডার দি গ্রেট নামে পরিচিত হয়ে গেছেন।
স্বামী বিবেকানন্দ : He followed his teacher Ramakrishna Paramahamsa Dev!
আপনি দেখেন, স্বামী বিবেকানন্দ তিনিও কিন্তু ৪০ বছর বয়স পার হয় নি তার জীবন। ১৮৬৩-১৯০২, ৩৯ বছর বয়স আলেকজান্ডার ইউরোপ থেকে এসে ভারত পর্যন্ত জয় করলেন আর স্বামী বিবেকানন্দ এই বাংলা থেকে গিয়ে ইউরোপ আমেরিকা জয় করে এলেন। কেন? He followed his teacher. তার গুরু কে ছিলেন? রামকৃষ্ণ পরমহংস দেব এবং স্বামীজী অমর হয়ে গেলেন। কেন? He was a follower.
রুমি : সবকিছু ছেড়ে অনুসরণ করেন গুরু শমসের তবরেজকে!
আপনি দেখেন, রুমি। রুমির গুরু কে ছিলেন? শমসের তবরেজ। শমসের তবরেজকে রুমি ফলো করলেন সবকিছু ছেড়ে। রুমি সেই (কনিয়া) তুরস্কের একটা জায়গায় একটা অঞ্চলে জন্মগ্রহণ করেছেন যিনি যেখানে তার মৃত্যু তিনি সারা ইউরোপ আমেরিকা জয় করে ফেললেন এই শতাব্দীতে এবং টাইম ম্যাগাজিন তাকে বলে যে, গত সহস্রাব্দের সবচেয়ে বড় পোয়েট সবচেয়ে বড় কবি। তার যে love song এটা ইকো করে পুরো ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে গেল। কেন? He was dedicated to his guru shams tabrez.
যদি অনুসরণ করতে পারেন, জয় করবেন আপনিও
তো আপনারা যদি অনুসরণ করতে পারেন আপনারা ইতিহাসকে জয় করবেন কালকে জয় করবেন চারদিকে পৃথিবীকে জয় করবেন। যদি গুরু যেভাবে বলছেন ভাবনাটাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারেন। যদি অনুসরণ করতে পারেন আপনি জয় করবেন।
তো আপনার এই সুযোগ এই সম্ভাবনাটা রয়েছে প্রত্যেকেরই কারণ প্রত্যেককেই স্রষ্টা মস্তিষ্ক দিয়েছেন। এবং এই মস্তিষ্কের যে ক্ষমতা বিজ্ঞানীরা মাত্র বুঝতে শুরু করেছেন যে মস্তিষ্কের ক্ষমতা কত বেশি।
[অজেয় তারণ্য, ০৮ মার্চ ২০২৩]
