মোট ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজধানীর মিরপুর কলেজ। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে এ ঘোষণা দেয়া হয়।
এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফারহানা আফরিন ইমু, শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. জুয়েল আকতার, শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন আফিয়া সুলতানা, কবিতা আবৃত্তিতে মো. আব্দুল জাওয়াদ, নির্ধারিত বক্তৃতায় (বাংলা) মো. আব্দুল জাওয়াদ, উপস্থিত বক্তৃতায় (ইংরেজি) মো. সৌরভ আহমেদ, উচ্চাঙ্গ নৃত্যে তামান্না হোসেন লাবণ্য, লোক নৃত্যে ঋতু রানী মন্ডল।
মিরপুর কলেজের এই সাফল্যে মিরপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ এইচ এম মাহবুবুর রহমান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া মিরপুর কলেজ ছাত্রলীগ ইউনিট ঢাকা মহানগর উওর ছাত্রলীগের একটি বিশেষ ইউনিট হিসেবে পরিচিতি পেয়েছে তার নেপথ্যে রয়ে ঢাকা মহানগর উওর ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ও বর্তমান সভাপতি সোলাইমান সালমান এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। তাদের দূরদর্শী পরিচালনায় কলেজের সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। শিক্ষা সফর, বাৎসরিক খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
