ইতিহাসের পাতায় ২০ সেপ্টেম্বর

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২৬৩ তম (অধিবর্ষে ২৬৪ তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯৪৬ : প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল।
১৯৯২ : আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্যে খুলে দেওয়া হয়।

জন্ম
১৮৩৩ : এর্নেস্তো তেওদরো মোনেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় মানব-হিতৈষী।
১৯৫২ : শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।

মৃত্যু
১৯৮৬ : বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস হলো ইউনেস্কো নির্ধারিত একটি দিবস; যা প্রতি বছর ২০ সেপ্টেম্বর পালিত হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সমাজ সেবায় ক্রীড়াশিক্ষাকে সুসংহত করতে বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক ভূমিকা তুলে ধরার লক্ষ্যেই দিবসটি উদযাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়সমূহে একাডেমির ক্যালেন্ডারের সূচনা এবং ১৯২৪ খ্রিস্টাব্দের প্রথম বিশ্ব ছাত্র চ্যাম্পিয়নশিপ শুরুর দিনের সঙ্গে মিল রেখে ২০ সেপ্টেম্বর তারিখকে বেছে নেওয়া হয়।

বিশ্বব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থাসমূহের গভর্নিং বডি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশনের (FISU) প্রস্তাব অনুসারে ইউনেস্কো ২০১৫ খ্রিস্টাব্দের সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিক সম্মতি প্রদান করে এবং ২০১৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রথম উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপর বিশ্বজুড়ে প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে।

সূত্র: সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *