কমেছে শ্রমিক অসন্তোষ কমেছে, উৎপাদনও প্রায় স্বাভাবিক আশুলিয়ায়

শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ পরিস্থিতি কেটে গিয়ে উৎপাদন কাজ পুরোদমে শুরু হয়েছে।
পোশাক শ্রমিকরা যথা সময়ে নিজেদের কর্মস্থলে প্রবেশ করে কাজে যোগদান করায় কর্মমুখর হয়ে ওঠে কারখানার পরিবেশ।
এদিকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় মালিকরাও সন্তোষ প্রকাশ করে যথা সময়ে তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। তবে এখনো দাবি আদায়ে মালিক পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় ২২টি কারখানা বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপ, নিট এশিয়া, শারমিন গ্রুপ, সরকার মার্কেট এলাকার নেক্সট কালেকশন, বান্দুডিজাইন, বাগবাড়ির ডেবনিয়ার, জামগড়ার দি-রোজ, পলমল, ছয়তলার এনভয়, নিশ্চিন্তপুরের অনন্ত গার্মেন্টসসহ অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্য বিজিএমইএ ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *