কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আজহারুল

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আজ বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান। মুক্তির পর তাঁকে শুভেচ্ছা জানান জামায়াতের নেতা-কর্মীরাছবি: সুজয় মহাজন
জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি মুক্তি পান।
ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
আজহারুল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। সেখান থেকে তাঁকে আজ সকালে মুক্তি দেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার বলেন, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আজহারুল খালাস পান। এ-সংক্রান্ত নথি গতকাল রাতে তাঁদের কাছে আসে। নথি যাচাই–বাছাই শেষে আজ সকালে তাঁকে মুক্তি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *