বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান ও তার পালিত “ঝুট সন্ত্রাসী ইলিয়াস বাহীনি”র সদস্যদেরকে গভীর রাতে হামলার দায়ে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক টিইউসি দাবি।
বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী মোঃ রুহুল আমিন আজ এক বিবৃতিতে বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হাসান ও তার পালিত ঝুট সন্ত্রাসী ইলিয়াস হোসেন বাহিনী গাজীপুর সদর থানা কমিটির অফিসে এবং অফিস সংলগ্ন সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের বাসায় গতরাত আনুমানিক একটায় হামলার দায়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য যে, ফারুক হাসানের মালিকানাধীন জায়েন্ট টেক্স লিঃ গার্মেন্ট এ সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন না করায় মজুরি রোয়েদাদ বাস্তবায়ন, আইন অনুসারে মাতৃত্বকালীন সুবিধা এবং এক মাসের মূল মজুরীর সমপরিমাণ ঈদ বোনাস দাবি করায় গত ঈদুল ফিতরের পূর্বে এই সন্ত্রাসী ইলিয়াস বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। নিরুপায় হয়ে শ্রমিকরা স্হানীয় সেনা ক্যাম্পে খবর দিলে ইলিয়াস হোসেন নিজেই সেনাবাহিনীর হাতে ধরা পড়েন।
সেনাবাহিনী সন্ত্রাসী ইলিয়াসকে ধরে নিয়ে গিয়েছিল কিন্তু তিনি ছাড়া পেয়ে গতরাতে পূণরায় ট্রড ইউনিয়ন অফিসে ভাঙচুর চালায়। অফিস সংলগ্ন সংলগ্ন সংগঠনের আঞ্চলিক সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের বাসা ঘেরাও করেন। হই-হুল্লোর শব্দে স্হানীয় জনগণ জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে জান।
নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান, অন্যথায় শ্রমিকদের মধ্যে কোন অসন্তোষ দেখা দিলে, শিল্পে কোন প্রকার সংকট হলে তার দায় ফারুক হাসান এবং তার পালিত সন্ত্রাসী বাহিনীকে নিতে হবে বলে হুশিয়ার করেন শ্রমিক নেতৃবৃন্দ।
