দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াত আমির

শৃঙ্খলার বিষয়ে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ২৯ মে বৃহস্পতিবার বেলা ১২টায় নিজের ভেরিফাইড পেইজে এ পোসে তিনি এ হুঁশিয়ারী জানান।
পোস্টে তিনি লিখে, দলীয় সহকর্মীদের উদ্দেশে- দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন।
তিনি লিখেন, অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।
এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে বলে জানান জামায়াত আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *