বাংলাদেশের পোশাক শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে চীনের হিকারির নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা সম্পন্ন সেলাই মেশিন— মোহাম্মদ শাহাবুদ্দিন সিকদার সিইও ইসরা ট্রেড এন্ড সার্ভিসেস বাংলাদেশ।
রাজধানীর বনানীর শেরাটন হোটেলে মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে এমন কথা জানান হিকারির প্রধান নির্বাহী কর্মকর্তা ঊ লিয়ানজি। তিনি বলেন, গত কয়েক দশকে বাংলাদেশের পোশাক শিল্প অনেক এগিয়ে গেছে। এই শিল্পে এখন বিশ্বে লিডিং অবস্থানে বাংলাদেশ। আমাদের উদ্ভাবন করা নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা সম্পন্ন সেলাই মেশিন বাংলাদেশের শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০০৬ সাল থেকেই সেলাই মেশিনেএ নতুন নতুন উদ্ভাবন করে আসছে চীনের প্রতিষ্ঠান হিকারি। ঊ লিয়ানজি জানান, ২০২৩ সালে নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা সম্পন্ন সেলাই মেশিন উদ্ভাবন করে হিকারি। যা বর্তমানে বাজারে পাওয়া যায় এমন যেকোন মেশিনের চেয়ে অনেক বেশি দক্ষভাবে কাজ করতে পারে। এসময় তিনি আরও বলেন, আগামী ২০ বছরে বাংলাদেশ পোশাক শিল্পে আরও বিপ্লব আসবে, পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্পের বাজার বৃদ্ধি পাবে। 
অনুষ্ঠানে বুটেক্সের সাবেক ভিসি অধ্যাপক এম এ কাশেম বলেন, বাংলাদেশে বিদ্যামান যেসব কোম্পানির মেশিন আছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় ভাল করতে হবে হিকারিকে। তবেই বাংলাদেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠতে পারবে নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা সম্পন্ন এই সেলাই মেশিন।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, ইনভেস্টমেনন্টের দিক দিয়ে ব্র্যান্ড এবং নন ব্যান্ড প্রোডাক্টের মিশ্রণ হওয়া উচিত। সেক্ষেত্রে হিকারির সুযোগ আছে।
যেহেতু স্পেয়ার পার্টস সব চীন থেকেই আনা হয় বা লাগানো হয়, সেক্ষেত্রে হিকারি চেষ্টা করলে তাদের বাজার বড় করার সুযোগ আছে। প্রধান অতিথির বক্তব্যে বিকেএমই-এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানই মেশিন বিক্রির পর প্রয়োজনীয় সার্ভিস দিতে পারে না। যদি হিকারি সেটা নিশ্চিত করতে পারে তবে বাংলাদেশের বাজারে ধরতে পারবে হিকারি। আমরা আশা করি ভবিষ্যতে হিকারি আরও নতুন নতুন প্রযুক্তি আনবে এই শিল্পে।
অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলীরা জানান, বাংলাদেশের পোশাক শিল্পে সেলাইয়ের ক্ষেত্রে দুটি কোম্পানি একচ্ছত্র ব্যবসা করছে। অনেকেই জানতো না হিকারির সেলাই মেশিনেও এতো সুযোগ সুবিধা আছে। বাংলাদেশে হিকারির নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা সম্পন্ন সেলাই মেশিন জনপ্রিয় হয়ে উঠবে বলেও অভিমত দেন তারা।
চীনের হিকারি ও বাংলাদেশের আইটিএস-এর যৌথ উদ্দ্যোগে এই আয়োজনে যোগ দেন দেশের পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও খ্যাতিমান ট্যাক্সটাইল ইঞ্জিনিয়াররা।
বাংলাদেশের পোশাক শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে চীনের হিকারির নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা সম্পন্ন সেলাই মেশিন
