মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ও ছাত্রলীগের এইচএসসি পরীক্ষার্থীদের কাছে অনুরোধ

আজ এইচ এস সি পরীক্ষার শেষে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল,শিক্ষক বৃন্দ ও ছাত্রলীগের সেক্রেটারি তরিকুল ইসলাম সহ- সকল পরীক্ষার্থীকে তারা অনুরোধ করছে। তারা যেন কোন প্রকার সহিংসতায় না জড়ায়। সংঘর্ষে জড়ালে তাদের পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা খারাপ হলে ভালো কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না তারা। শিক্ষক ও ছাত্রলীগের প্রতি সাধুবাদ জানাচ্ছিল কলেজে আগত পরীক্ষার্থীরা। সারাদেশে চলছে কোটাবিরোধী আন্দোলন। এই আন্দোলন এখন ভয়াবহ রূপ নিয়েছে। চারিদিকে চলছে জ্বালাও পোড়াও ও মারামারির ঘটনা। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে অবরোধ। শিক্ষার্থী রূপে সংঘর্ষে জড়াচ্ছে জামাত শিবির ও বিএনপি। জামাত-শিবির ও বিএনপিকে প্রতিহত করতে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ।