শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আগামীকাল

সম্পাদকীয়,

শ্লোগানের কবি নাজমুল হক নজীর: আমাদের অহংকার আগামীকাল ২৫ সেপ্টেম্বর।

ফরিদপুরের আলফাডাঙ্গার কৃতি সন্তান, শ্লোগানের কবি মরহুম নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন। নজীর শুধু একটি নাম নন, তিনি একটি ইতিহাস। তিনি ছিলেন কিশোর মুক্তিযোদ্ধা, ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক কলম সৈনিক। কবিতার জন্য তিনি একটি জীবন উৎসর্গ করেছেন।

তাঁর কবিতায় উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, গ্রাম বাংলার প্রকৃতি, প্রেম ও প্রতিবাদের কথা। “নজীর বাংলা” পত্রিকার মাধ্যমে তিনি ফরিদপুরের সাহিত্যকে দেশের সামনে তুলে ধরেছেন।

২০১৫ সালের ২৩ নভেম্বর তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তাঁর সৃষ্টি আজও আমাদের পথ দেখায়। কবি নজীর একাডেমীর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নয়, Rmgbd http://News24.com এর সম্পাদক হিসেবে আমি মনে করি, নতুন প্রজন্মের কাছে নজীরের আদর্শ তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

আজকের এই দিনে কবির আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

কবির আহমেদ লিনজু

সম্পাদক, Rmgbd http://News24.com

ও সাধারণ সম্পাদক, কবি নজীর একাডেমী