রাজধানীতে ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে র‌্যাব

রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়া এলাকায় ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

(‌র‌্যাব)। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কোকেন জব্দ করা হয়। এ সময় এই চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে আটক করে র‌্যারে এলিট ফোর্স। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার এসব তথ্য জানান।

মেজর শাহরিয়ার বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে একইসঙ্গে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে দুই কেজি কোকেনসহ ছয় জনকে আটক করা হয়েছে। আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো যাবে না।’

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *