আলফাডাঙ্গায় পালিত জুলাই শহিদ দিবস

মোহাম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।

সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরজামান খসরু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবিদ হাসান, বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মাস্টার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্যাবের সভাপতি সেকেন্দার আলম শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির এবং উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল।

বক্তারা জুলাই শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র ও মুক্তির চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।