অসম্ভবকে সম্ভব করার উপায়

বিশ্বাস : অসম্ভবকে সম্ভব করার মূলমন্ত্র

অসম্ভব সম্ভব করার সূত্র হচ্ছে বিশ্বাস। আসলে বিশ্বাসের কাছে কোনোকিছুই অসম্ভব না।

আমাদের সমস্যা হয়ে যায় যে আমরা সম্ভব যে এটাকে বিশ্বাস করতে পারি না। ঐখানে গিয়ে আমরা অসুবিধার সম্মুখীন হই এবং আমাদের সূত্র হচ্ছে আমি পারি আমি পারব এবং সেটাই ৩০ বছরে বিবর্তিত হয়ে আমি পারি আমি করব। কারণ যেদিন আসলে বলেছিলাম যে আমি পারি আমি পারব। সেদিন আমাদের সামনে কোনো উদাহরণ ছিল না শুধু ছিল বিশ্বাস। এবং যে বিষয়গুলোকে অসম্ভব মনে করা হয়েছে সেই বিষয়গুলোই এখন সম্ভব। শুধুমাত্র বিশ্বাসের কারণে।

যখন একজন বিশ্বাস করে, হৃদয় থেকে বিশ্বাস করে অর্থাৎ হৃদয়টা বিশ্বাসকে দিয়ে দেয় তখন একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় একটা আকর্ষণ ক্ষেত্র তৈরি হয় এবং লক্ষ্যটা তখন সেই বিশ্বাস অর্জনের বিষয়টা চারদিক থেকে নিজেরাই আসতে থাকে। প্রকৃতি তখন সহায়তা করতে থাকে।

এবং প্রকৃতির যে সহায়তা অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে কারণ এটাই প্রকৃতির আইন। আসলে যে বিশ্বাস করে প্রকৃতি সবসময় তার হাত ধরে তার কাছে আশ্রয় চায়। কারণ বিশ্বাস হচ্ছে একটা শক্তি এবং পৃথিবীর সবকিছুই শক্তিমানকে কী করে? শ্রদ্ধা করে শক্তিমানকে পছন্দ করে। শক্তিমানের কাছে থাকতে চায়। এখন বিশ্বাস হচ্ছে এই শক্তি। এবং বিশ্বাস সেই শক্তি বলয়টাকে সৃষ্টি করে।

লুলা দি সিলভা : অসম্ভবকে সম্ভব করার এক নাম!

আমি পারি আমি করব এই যে বিশ্বাস এই বিশ্বাস একজন মানুষকে কত সফল করতে পারে? কোত্থেকে কোথায় নিয়ে আসতে পারে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। বস্তির একটি মানুষ বস্তির একটি ছেলে সে তার দেশের মানুষের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখল। তিন তিন বার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেল।

চতুর্থ বার তিনি প্রেসিডেন্ট হলেন এবং পর পর দুই বার প্রেসিডেন্ট হলেন। তৃতীয়বার তার দলের প্রার্থী প্রেসিডেন্ট হলেন। তারপরে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো মামলা হলো এবং ষড়যন্ত্র হলো তিনি অপদস্থ হলেন জেল খাটলেন এবং জেলখানায় বসে বিশ্বাসকে প্রবল করলেন আবার আবার প্রেসিডেন্ট হতে হবে। দেশের মানুষের ভাগ্যকে আবার বদলাতে হবে।

এবং আবার আবার প্রেসিডেন্ট হলেন তৃতীয়বারের মতো। যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সাধারণ দরিদ্র পরিবারের একজন সন্তান একজন মানুষ। অর্থাৎ এই যে বিশ্বাস।