তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ আলফাডাঙ্গা (ফরিদপুর), ১৭ জুলাই ২০২৫:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি প্রেসক্লাব চত্বর ও সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। তিনি সরকারের সমালোচনা করে বলেন, “দেশকে অস্থিতিশীল করা এবং আগামী নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া, সদস্য সচিব নুর জামান খসরু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব ইস্রাফিল মোল্লা ও যুবদলের সাবেক সদস্য সচিব রকিবুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তারেক রহমানের প্রতি সমর্থন জানান। এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
#বিএনপি #আলফাডাঙ্গা #তারেক_রহমান #বিক্ষোভ #ফরিদপুর
