জুয়েলার্স সমিতির নতুন সভাপতি সায়েম সোবহান আনভীর

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

আজ সোমবার সমিতির ২০২২-২৩ মেয়াদের চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।

এর আগে সোমবার রাজধানীর বায়তুল মোকাররমের কার্যালয়ে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলমগীর শামসুল আলামিন (কাজল)। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একাধিক প্রর্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। মোট ৩৫ জনের কমিটি ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে গুলজার আহমেদ, আনোয়ার হোসেন, এম এ হান্নান আজাদ, বাদল চন্দ্র রায়, ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, মো. আনিসুর রহমান, কাজী নাজনীন ইসলাম- এই ৭ জন নির্বাচিত হন। এ ছাড়া সহ-সম্পাদক পদে ৯ জন ও কোষাধ্যক্ষ পদে ১ জন নির্বাচিত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *