ট্রেন চলাচল বন্ধ খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর স্টেশনে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে রাত থেকে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সাব্দালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন ১ নম্বর লাইনে ছিল। খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক বিস্ফোরিত হয়। ট্যাংকের সব তেল পড়ে যায়।

গোলাম মোস্তফা আরও জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *