পুত্রসন্তানের বাবা হয়েছেন মিরাজ

ভক্তদের সুখবরটা আগেই দিয়েছিলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। এবার নতুন অতিথিকে প্রকাশ্যে আনলেন এই অফস্পিনার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি পোস্ট করেছেন মিরাজ।

আজ শনিবার (১০ অক্টোবর) মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতির ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের এই সুসংবাদ নিজেই জানিয়েছেন মিরাজ। ফেসবুকে নতুন অতিথি আসার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্রসন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহতায়ালার।’

গত বছরের ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২২ বছর বয়সী মিরাজ। দীর্ঘ প্রণয়ের পর প্রীতিকে বিয়ে করেন এই স্পিনার। এবার এই দম্পতির ঘর আলো করে এলো নতুন অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *