বইপ্রেমী

একজন বইপ্রেমী কখনো
একা ঘুমোতে যান না।
তার বুকের উপর একটা বই থাকে,
বইয়ের ভেতরে অসংখ্য চরিত্র
 তাতে থাকে নতুন একটি জগত।
আজ থেকেই শুরু হোক বইপড়া
মোবাইলের স্ক্রিনে চোখ না রেখে
আসুন না,প্রিয় বইয়ের পাতাটি ছুঁয়ে
আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখতে দেখতে
প্রিয় বইটি বুকে জড়িয়ে
গভীর আনন্দে অবগাহন
করতে করতে ঘুমিয়ে পড়ি,
আরেকটি নতুন দিনের প্রত্যাশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *