মোবাইল ছিনতাই পরিকল্পনামন্ত্রীর

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রাজধানীর বিজয় স্মরণী থেকে রোববার (৩০ মে) সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোন ছিনতাই হয়। মঙ্গলবার (০১ জুন) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

এম এ মান্নান বলেন, কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। এরপর গাড়িতে থাকা গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। তবে গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *