হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবনযাপন বলতে এমন একটি জীবনপদ্ধতিকে বোঝায় যা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সামগ্রিক সুস্থতা বজায় রাখে ও উন্নত করে। এটি শুধু রোগমুক্তি নয়, বরং পুরোপুরি সুস্থ ও প্রাণবন্ত জীবনযাপন।
অসুস্থ হলে আপনার কোথায় যেতে হবে? ক্লিনিকে যেতে হবে ডক্টরের কাছে যেতে হবে।। আরে ডাক্তারের কাছে গিয়েও তো আপনি নিরাপদ না, খোদ আমেরিকাতে মেডিকেল এরর মানে ভুল চিকিৎসা হচ্ছে মৃত্যুর তৃতীয় কারণ। মৃত্যুর থার্ড রিজন হচ্ছে ভুল চিকিৎসা।
অসুস্থ হলেই আরও অসুস্থ হবার সম্ভাবনা ওয়ান থার্ড!
তো যখন আপনি অসুস্থ হবেন তখন চিকিৎসা করাতে গেলে আপনার আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা ওয়ান থার্ড বেড়ে যাবে, কারণ ভুল চিকিৎসা হলেই আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
এবং এই যে খাবার এই খাবার হচ্ছে অসংক্রামক রোগের প্রধান কারণ। অসংক্রামক রোগ-ব্যাধি যত আছে তার প্রধান কারণ হচ্ছে এই খাবার এবং আমাদের দেশের ৭০ শতাংশ মৃত্যুর কারণ হচ্ছে অসংক্রামক রোগ।
আনসায়েন্টিফিক লাইফস্টাইল : মৃত্যুর ৭০ শতাংশ রোগের উৎপত্তির কারণ
রঙ লাইফস্টাইল অর্থাৎ খাবার-দাবার এবং ভুল জীবনাচার থেকে হচ্ছে এই সমস্ত অসংক্রামক ব্যাধি। যখন যেটা খাওয়া উচিৎ নয় সেটা খাওয়া, যা খাওয়া উচিৎ নয় তা খাওয়া এবং যা খাওয়া উচিৎ তা খাওয়া থেকে বিরত থাকার কারণই হচ্ছে এই ৭০ শতাংশ মৃত্যু।
মৃত্যুর ৭০ শতাংশ রোগের উৎপত্তি হচ্ছে ভুল জীবনাচার আনসায়েন্টিফিক লাইফস্টাইল এবং আমরা কিন্তু এই কথাগুলোই বলে এসছি ৩২ বছর ধরে।
বিশেষজ্ঞ না হয়েও কারণ জীবন সম্পর্কে বলার জন্যে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। কারণ জীবন হচ্ছে জীবন হচ্ছে অভিজ্ঞতালব্ধ জ্ঞান। এবং আমাদের অলি-বুজুর্গ মুনি-ঋষিদের যে জ্ঞান এই জ্ঞান হচ্ছে ক্বালবি জ্ঞান আত্মিক জ্ঞান। এবং তাদের যে পরামর্শ এই পরামর্শগুলো হচ্ছে অত্যন্ত অত্যন্ত কার্যকরী পরামর্শ যেটা উপকার হবে।
ডায়েট কাজ না করার কারণ কী?
এই যে ডায়েট কাজ করে না কেন? কারণ আপনি ঐ যে তেতে থাকেন মেতে থাকেন। আপনি মেতে থাকেন, মেতে থাকলে ডায়েট কাজ করবে না তো। আপনি তো সেই ভুল জিনিসের মধ্যেই যাচ্ছেন।
১. সুস্থতা সম্পর্কে ভুল ধারণা
যেটা আমরা আমাদের কোর্সেও বলেছি যে আমাদের সুস্থতা সম্পর্কে ভুল ধারণা। যারা ডায়েট করে তারা ফিগার ঠিক করার জন্যে ডায়েট করে।
ধরুন আপনার গড়ন বডি কাঠামো চ্যাপ্টা আরকি। আপনি চিকনা হতে চাইলে হবে? তো অতএব এই বেনিয়ারা যে মানদণ্ড ঠিক করেছে হিপ এত ইঞ্চি হতে হবে কোমর এত ইঞ্চি হতে হবে কাঁধ এত ইঞ্চি হতে হবে কেন? আপনাকে কি সের মাপে বিক্রি করা হবে আপনি কি উট নাকি না ছাগল?
২. শারীরিক বৈশিষ্ট্য নিয়ে অসচেতনতা
আল্লাহ আপনাকে একটু বিশেষ ছাঁচে তৈরি করেছে। আপনার সৌন্দর্য হচ্ছে আপনার অনুপাতে। আরেকজনের মতো না।
আপনার গোল মুখ এখন মুখটাকে ভাঙার কোনো উপায় আছে? আপনি যত ভাঙতে চান কী হবে দাঁত ভেঙে ফেললেও তো মানে… কারণ আপনার শেপটাই হচ্ছে গোল আপনি এরকম হতে চাইলে তো হবে না আবার যার এরকম সে গোল হতে চাইলে গোল হতে পারবে নাকি সেতো ফুটবল হতে পারবে না।
তো আল্লাহ প্রত্যেককে একটা বিশেষ শারীরিক বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। এই বৈশিষ্ট্যটাকে সম্মান করতেন হবে। এই বৈশিষ্ট্যকে সম্মান করে নিজেকে সুস্থ রাখতে হবে। সুস্থ থাকাটা ফিট থাকাটাই হচ্ছে আপনার সৌন্দর্য আপনি ফিট আছেন যে-কোনো কাজের জন্যে যে-কোনো সময় যে-কোনো স্থানে ইউ আর বিউটিফুল এই বিউটিটা হচ্ছে দরকার।
৩. ভুল খাবারের প্রতিফলন
তো মূল কারণ হচ্ছে এই যে ৭০ শতাংশ যদি অসংক্রামক ব্যাধি হয় তাহলে কী হবে? ব্যাধির মূল কারণ হচ্ছে পথ্য খাবার অর্থাৎ রঙ লাইফস্টাইল হচ্ছে ৭০ শতাংশ মৃত্যুর কারণ। আর ৩০ শতাংশ হচ্ছে সংক্রামক ব্যাধি।
এটা ধরুন আপনি সুস্থ থাকলেও হতে পারে সুস্থ খাদ্যাভ্যাস থাকলেও আপনার সংক্রামক ব্যাধি হতে পারে। কিন্তু সেটা যদি অসংক্রামক ব্যাধি হয় তাহলে এটা হচ্ছে আপনার রঙ লাইফস্টাইল ভুল খাবারের প্রতিফলন।
তো তাহলে আমরা দেখছি যে আমাদের ডায়েটিং কেন কাজ করে না? কারণ আপনি ডায়েটিশিয়ানের পরামর্শে কী করছেন? আপনি খাচ্ছেন না কয়েকদিন। এক মাস খুব মেপে মেপে খেলেন। আমি দেখেছি ডায়েট যারা করে তারা তিন মাস পর্যন্ত করতে পারে। তিন মাসের পরে তাদের আর ধৈর্য থাকে না। কারণ তার সিস্টেমের সাথে ফাইট করছে তো।
তো তিন মাসে আপনি তিন কেজি চার কেজি বা পাঁচ কেজি ওজন আপনি কমালেন বা ছয় কেজি ওজন কমিয়ে ফেললেন। মনে মনে একটু তৃপ্ত হলেন যে ছয় কেজি কমেছে।
তো এখন ভাবলেন যে ইস বান্ধবীর বিয়ে বা বান্ধবীর মেয়ের বিয়ে আপনি গিয়েছেন এখন বান্ধবী তো আমার মেয়ের বিয়ে তুই খাবি না। খা খা একদিন খেলে কী হবে একদিন খেলে কিচ্ছু হয় না!
আহ! কতদিন পরে খেলাম আচ্ছা আরেকটু খাই। একদিন খেলে কী হবে? ব্যস খেলেন। এখন খেলেন তো যা খেলেন আপনার সিস্টেম তো এতদিন ধরে কম খাবার পেয়েছে। সে এখন মনে করছে যে, এতদিন ফ্যামিন ছিল দুর্ভিক্ষ ছিল খাবার ছিল না। এখন ভবিষ্যতে আবার কখন ফ্যামিন হয় দুর্ভিক্ষ হয় যা আপনি খেলেন সব চর্বি বানিয়ে ফেলবে যাহ। এবং তিন মাসে যা কমালেন ১৫ দিনে আবার তা বাড়িয়ে ফেললেন।
আপনি তো মনে করছেন বেশি খাই নাই কিন্তু আপনি যা খাচ্ছেন আপনার বডি তো আপনার ব্যাপারে আপনার সিস্টেম তো খুব কনশাস যে আবার যদি দুর্ভিক্ষ আসে আবার যদি এরকম না খেয়ে থাকতে হয়। তাহলে তার চেয়ে চর্বি বানিয়ে ফেল।
আপনি যদি সুস্থ থাকেন আরেকজনকে সুস্থ করতে পারবেন
সেজন্যে আগে সবসময় কী করতে হবে? যে-কোনো কাজ করেন ইন্নামাল আমালু বিন নিয়ত যে নিয়তটাকে আগে শুদ্ধ করতে হবে যে কেন কাজটা করছেন!
সবাই মানুষ কিন্তু যিনি ব্যতিক্রমী কাজ করতে পারেন তিনি শক্তিমান মানুষ এবং তিনি অর্জন করতে পারেন তিনি মানুষকে কিছু দিয়ে যেতে পারেন। আসলে আজকের দিনে কার্ল মার্কস এ কথাটা কত দামি যে, মানুষের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অন্যের জন্যে কিছু করা এবং অন্যের জন্যে কিছু করা আগে কী করতে হবে? নিজেকে সেই করার জন্যে প্রস্তুত করতে হবে।
অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন আরেকজনকে সুস্থ করতে পারবেন আপনি যদি প্রশান্ত থাকেন আপনার যদি শান্তি থাকে মনে আরেকজনকে শান্তি দিতে পারবেন। কারণ আপনি তাই দিতে পারবেন যা আপনার আছে। তো যা নাই তা আপনি কখনো দিতে পারবেন না আরকি।
তাই যত্নায়নের জন্যে নিজ খাবারটাকে চেঞ্জ করে ফেলুন
তো আসলে এই যে জ্ঞান যারা চিকিৎসক ছিলেন হেকিম ছিলেন কবিরাজ ছিলেন। ইংরেজরা এসে মানে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। পুরো সিস্টেমটাকে ডেস্ট্রয় করে দিয়েছে যাতে দেশজ কোনোকিছু ডেভেলপ করতে না পারে। যাতে তাদের যে বাণিজ্যিক আগ্রাসন ওষুধ সাম্রাজ্যবাদের যে আগ্রাসন এই আগ্রাসনটা যেন তারা চালাতে পারে। কারণ শূন্য জায়গায় চালানো সহজ পূর্ণ জায়গাতে তো সেটা চলে না।
জিনিসটা কিন্তু খুব সিম্পল। সেভেনটি পার্সেন্ট মৃত্যুর কারণ হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। তাহলে কী করতে হবে? শুধু লাইফস্টাইলটাকে যদি আপনি চেঞ্জ করে ফেলেন অর্থাৎ যদি শুধু খাবারটাকে চেঞ্জ করে ফেলেন মানে হেলদি লাইফস্টাইল। এটা ৩০শে এপ্রিল ২০২৪ সালের দি গার্ডিয়ানের রিপোর্ট। হেলদি লাইফস্টাইলটা কী? শুধু খাবার না কিন্তু খাবারের সাথে পাঁচটা পয়েন্ট দম আহার ব্যায়াম এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা। রেচন বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা। যত্নায়ন নিজের যত্ন নেয়া।
সহজ শুরু করার উপায়:
১. ছোট ছোট পরিবর্তন শুরু করুন
২. বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন
৩. ধারাবাহিকতা বজায় রাখুন
৪. নিজেকে পুরস্কৃত করুন
হেলদি লাইফস্টাইল কোনো কঠিন বিধি নয়, বরং এটি দৈনন্দিন ছোট ছোট ভালো অভ্যাসের সমষ্টি যা সামগ্রিকভাবে জীবনকে উন্নত করে। এটি এমন একটি যাত্রা যা ধাপে ধাপে অগ্রসর হয়, হঠাৎ করে পরিবর্তন আনার চেষ্টা নয়।
