সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি।
সুনামগঞ্জের পুলিশ সুপার এএফএম আনোয়ার হোসেন জানান, এমএ মান্নান আদালতে দায়ের করা একটি মামলার আসামি। তিনি তার গ্রামের বাড়িতে আছেন এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসপি বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা তাকে সকালে সুনামগঞ্জ আদালতে হাজির করব।
২ সেপ্টেম্বর হাফিজ উদ্দিন নামে এক ব্যক্তি সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রীর বিরুদ্ধে এই মামলা করেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা। এই হামলার ঘটনায় এম এ মান্নানসহ আরও ৯৮ জন আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, এম এ মান্নান সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ৫ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা সহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *