মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আলফাডাঙ্গা পৌর সদর বাজারের স্বর্ণপট্টি (মাঝের) গলিতে গত ১ আগস্ট শনিবার সন্ধ্যায় বাজার বণিক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং ব্যবসায়ী হারুন অর রশীদের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে স্বপন কুমার কুন্ডু-কে আহ্বায়ক এবং হারুনুর রশিদ-কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রকাশ কুমার কুন্ডু, ভজন কুমার কুন্ডু, মো. হাসিবুল হাসান জুয়েল, মো. মহাসিন মেম্বার, মো. ইকবাল হোসেন (শিক্ষক), শাহাবুল শেখ (সাবেক কাউন্সিলর), অলিয়ার রহমান, আহসান হাবিব হাসান, মিরাজ হোসেন, মো. আসাদুজ্জামান মিয়া ও জিয়া মুন্সি।
এছাড়া কমিটিতে তিনজন প্রবীণ ব্যবসায়ীকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— আব্দুল আওয়াল ফকীর, মো. এবাদত হোসেন ও ননী গোপাল স্বর্ণকার।
“এ বিষয়ে সাধারণ ব্যবসায়ীদের মতে, নতুন আহ্বায়ক কমিটি যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে, তাহলে আগামী নির্বাচনের মাধ্যমেই একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হবে—যা আলফাডাঙ্গা বাজারের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
